image1 image2 image3

HELLO I'M Pravash|WELCOME TO MY PERSONAL BLOG|I LOVE TO DO CREATIVE THINGS|I'M PROFESSIONAL blogger


কোলাঘাট 

কোলাঘাট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সেন্সাস টাউন। এই শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। কোলাঘাট পাঁশকুড়া-২ ব্লকের সদর। এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের অধীনস্থ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
কোলাঘাট শহর রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। নদীর তীরে একটি জনপ্রিয় চড়ুইভাতি কেন্দ্র রয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয়। কোলাঘাট শহরটি ইলিশ মাছের জন্যও বিখ্যাত।

ভূগোল[সম্পাদনা]

কোলাঘাট অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত।[১] শহরটি তমলুক মহকুমার পাঁশকুড়া-২ সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত।[২] পাঁশকুড়া-২ ব্লকের সদর কোলাঘাট।[৩] শহরটি কোলাঘাট থানার অধীনে রয়েছে।[২]

জনপরিসংখ্যান[সম্পাদনা]

২০০১ সালের ভারতের জনগণনার হিসাব অনুযায়ী,[৪] কোলাঘাটের জনসংখ্যা ২৩,৭০৭। এর মধ্যে ৫১% পুরুষ ও ৪৯% নারী। কোলাঘাটের গড় সাক্ষরতার হার ৭১%। এই হার জাতীয় হারের (৫৯.৯%) তুলনায় অনেকটাই বেশি। পুরুষ সাক্ষরতার হার ৭৮% ও নারী সাক্ষরতার হার ৬৪%। কোলাঘাটের জনসংখ্যার ১১% ছয় বছর বা তার কম বয়সী।

অর্থনীতি[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ কোলাঘাটে একটি ৬ X ২১০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র চালায়। এটিই এখানকার বৃহত্তম রাষ্ট্রীয় শিল্পোদ্যোগ।[৫]

পরিবহণ[সম্পাদনা]

কোলাঘাট স্বর্ণ চতুর্ভূজের উপর অবস্থিত। এখানে রূপনারায়ন নদীর উপর কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতু নির্মিত হয়েছে।এই শহর ডানকুনি থেকে ৫৪.৪ কিলোমিটার ও খড়গপুর থেকে ৬০.৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।[৬]

শিক্ষা[সম্পাদনা]

১৯৯৮ সালে কোলাঘাটে "কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কোলাঘাট" স্থাপিত হয়।[৭]

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment